মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মহম্মদপুরে নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:০৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘গণভোট-২০২৬’ সফল ও অর্থবহ করার লক্ষ্যে মাগুরার মহম্মদপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মাগুরা-২ আসনের রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ। সভার শুরুতে তিনি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরাসরি পরিদর্শন করেন এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

প্রধান বক্তার বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “গণভোট আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। জনগণের ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশের গতিপথ। প্রতিটি ভোটকেন্দ্র হবে উৎসবমুখর ও নিরাপদ। প্রশাসন কোনো ধরনের অনিয়ম সহ্য করবে না। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. ফারাজী বেনজীর আহম্মেদ। তিনি উপজেলার ৬৪টি ভোটকেন্দ্রের কারিগরি প্রস্তুতি ও নির্বাচনী ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

এছাড়া উপস্থিত ছিলেন ১৪ বীর’র মেজর ও মহম্মদপুর সেনা ক্যাম্পের কমান্ডার শরীফুল আহসান, এনএসআই’র যুগ্ম পরিচালক মো. কাফিউল আলম, জেলা আনসার কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিন, র‍্যাবের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন এবং শালিখা সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান।

সভায় শিক্ষা ও সামাজিক সচেতনতা বিষয়ে বক্তব্য দেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান মিজান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার এবং সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম। এ ছাড়া ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমান এবং ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম তৃণমূল পর্যায়ে ভোটারদের সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন মহম্মদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল। পাশাপাশি সভার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহানুর জামানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হোসনে মোবারকের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু আহসান এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   নির্বাচন   গণভোট   মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close