রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
শেরপুরে ট্রাকচাপায় মাছ ব্যবসায়ী নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:১৫ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকচাপায় শ্রী পবিত্র নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের সালফা ভস্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রী পবিত্র ধুনট উপজেলার মালিপাড়া এলাকার মৃত জীতেন চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ধুনট থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শেরপুরের মাছের আড়তে যাচ্ছিলেন পবিত্র। শেরপুর থেকে মাছ সংগ্রহ করে তা ধুনট বাজারে বিক্রি করাই ছিল তার জীবিকা। পথে সালফা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পবিত্রের মৃত্যু হয়।

স্থানীয় মাছ ব্যবসায়ী জিল্লুর রহমান বলেন, “পবিত্র একজন পরিশ্রমী মানুষ ছিলেন। প্রতিদিন সকালে আমাদের আড়তে আসে। আজ কুয়াশার কারণে ট্রাকটি দেখা যায়নি, মুহূর্তেই সব শেষ হয়ে গেল।”

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত অপর যাত্রীকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close