সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
সাতক্ষীরায় ২৭ হাজার টন সরিষা ও ৭৫ টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে ১৯ হাজার ১৬২ হেক্টর জমিতে সরিষা চাষ ও ২৭ হাজার ২০২ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। পাশাপাশি এসব সরিষা ক্ষেত থেকে ৭৫ টন মধু উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলায় ৫ হাজার ২৫৫ হেক্টর জমিতে ৭ হাজার ৫১৫ মেট্রিক টন, কলারোয়া উপজেলায় ৭ হাজার ৬৫৫ হেক্টর জমিতে ১০ হাজার ৯৪৭ মেট্রিক টন, তালা উপজেলায় ১ হাজার ৩৬৫ হেক্টর জমিতে ১ হাজার ৯৫২ মেট্রিক টন, দেবহাটা উপজেলায় ১ হাজার ৯০৫ হেক্টর জমিতে ২ হাজার ৭২৪ মেট্রিক টন, কালিগঞ্জ উপজেলায় ১ হাজার ২৪০ হেক্টর জমিতে ১ হাজার ৭৭৩ মেট্রিক টন, আশাশুনি উপজেলায় ৯৮০ হেক্টর জমিতে ১ হাজার ৪০১ মেট্রিক টন এবং শ্যামনগর উপজেলায় ৭৬২ হেক্টর জমিতে ১ হাজার ৯০ মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে।

এছাড়া জেলায় চলতি মৌসুমে টরি সরিষা-৭, বারি সরিষা-৯, ১৪, ১৭, ১৮ ও ২০, পাশাপাশি বিনা সরিষা-৯ ও ১১ জাতের সরিষা চাষ করা হয়েছে। এসব সরিষা ক্ষেত থেকে ৭৫ হাজার কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলায় আমরা ১৬ হাজার কৃষককে প্রণোদনার মাধ্যমে সরিষার বীজ ও সার দিয়েছি। তাছাড়া এসব সরিষার মাঠ থেকে আমরা আটান্ন হাজার কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম কিন্তু ইতিমধ্যে ৬১ টন মধু উৎপাদন হয়েছে। যা আমাদের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গিয়েছে। কৃষকদের সর্বোচ্চভাবে সহযোগিতা করার জন্য আমরা কাজ করছি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   সরিষা   মধু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close