রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লার বুড়িচংয়ে ভেজালবিরোধী অভিযান
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:১৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলা সদর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে।

গতকাল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে বুড়িচং ঘুষ কেবিনের স্বত্বাধিকারী নান্টু ঘোষকে ৫ হাজার টাকা, আদি ঘোষের স্বত্বাধিকারী সেনটু ঘোষকে ৫ হাজার টাকা এবং মদিনা সুইটসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারের নির্দেশনা অমান্য করে স্বর্ণের পরিমাপে গড়মিল করার অভিযোগে হরিচরণ শিল্পালয়ের স্বত্বাধিকারী স্বপন কর্মকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয় এবং খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে বিএসটিআই কুমিল্লা জেলার পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমান ও ফিল্ড অফিসার মোহাম্মদ রাজিব ফকির এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বুড়িচং   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close