শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ইটনায় চাল বিতরণে অনিয়ম, ইউপি সদস্য গ্রেফতার
ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:২২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনায় চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৯ নং ওয়ার্ড মেম্বার সোহেল মিয়াকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গতকাল সকালে জয়সিদ্ধি ইউনিয়নের জয়সিদ্ধি বাজার সংলগ্ন নদীর তীরে চাল বিতরণ চলাকালে অনিয়মের অভিযোগ ওঠে। খবর পেয়ে ইটনার সেনাবাহিনী ও ইটনা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে।

জিজ্ঞেসাবাদের জন্য জয়সিদ্ধি ইউনিয়নের সচিব আক্তার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড সদস্য বাহাউদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড সদস্য জামাল, ৯ নম্বর ওয়ার্ড সদস্য সোহেল মিয়া এবং ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মাজিয়া আক্তারকে আটক করা হয়। তদন্ত শেষে ৯ নং ওয়ার্ডের মেম্বার সোহেল মিয়াকে গ্রেফতার করে আইনি হেফাজতে নেওয়া হয়েছে, বাকিদের জিজ্ঞেসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ২০২৫ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য প্রতিজন উপকারভোগীর ৯০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও তারা মাত্র ৮০ কেজি করে পেয়েছেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেনাবাহিনীকে অবহিত করলে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানের সময় অতিরিক্ত মজুত রাখা ১৮০ কেজি চাল জব্দ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বলেন, “ঘটনাস্থলে গিয়ে চাল দেওয়ার অনিয়ম পাই এবং ৯নং ওয়ার্ডের ১৮ জনকে যে চাল দেওয়ার কথা ছিলো তাদের প্রত্যেকে কম দেওয়া হচ্ছিলো।”

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানিয়েছেন, চাল বিতরণর অনিয়মের অভিযোগে একজন ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ইটনা   অনিয়ম   ইউপি সদস্য   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close