শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা সংস্কারের দাবিতে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংস্কারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সদরের মুক্তমঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদসহ নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বাজারফান্ড প্লটের লীজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, দীর্ঘদিন বন্ধ থাকা ব্যাংক ঋণ পূর্বের মতো চালু করা এবং জমি ক্রয়-বিক্রয় ও নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড বন্ধ করার দাবি জানান। এছাড়া তারা পার্বত্য জেলায় রাজার স্বঘোষিত আইন বাতিল, হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সকল উপজেলা ভূমি অফিসে ভূমির কর ও খাজনা পরিশোধের সুবিধা সৃষ্টি, সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানান।

বক্তারা আরও দাবি করেন, বান্দরবান পার্বত্য জেলার সাধারণ নাগরিকদের সুযোগ-সুবিধা দ্রুত বাড়ানো এবং দেশের অন্যান্য জেলার মতো বান্দরবান জেলায় সকল আইন একই নিয়মে বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হোক।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   ভূমি ব্যবস্থাপনা   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close