সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ধুনটে মব সৃষ্টি করে পুলিশকে হেনস্তায় গ্রেফতার ২
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

মঙ্গলবার(২০ জানুয়ারী) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এতথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃতরা হচ্ছেন মুরগী ব্যবসায়ী মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। তারা দুজনেই ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার বগুড়া সদর ট্রাফিক থেকে টিএসআই আবুল কালাম আজাদ ট্রাফিক চেকপোস্ট করার জন্য ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। চেকপোস্ট চলাকালে দুইটি মোটর সাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করে একটি মোটর সাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় মটরযান আইনে  মামলা দেন। আরেকটি গাড়ীর কাগজপত্র সঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক টিএসআই আজাদকে জানিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দেন। 

সেখানে উপস্থিত মুরগী ব্যবসায়ী মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ দাবি করেন কনস্টেবল খালেক টাকা নিয়ে মোটর সাইকেল ছেড়ে দিয়েছেন। এসময় তারা স্থানীয় লোকজন জড়ো করে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশের উপর আক্রমণ করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করেন।

পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে কনস্টেবল আব্দুল খালেক ও কনস্টেবল আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় সোমবার রাতে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদি হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে ধুনট থানায় মামলা দায়ের করেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ধুনট   পুলিশ   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close