রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
একটি দল নির্বাচনকে ঘিরে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে : ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “একটি রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে, যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন সামনে রেখে দায়িত্বশীল আচরণ জরুরি হলেও একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, “সংস্কারের কথা বলে প্রধান উপদেষ্টা এখন প্রচারণায় নেমেছেন। অথচ জনগণের প্রত্যাশা হলো, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ ও বাস্তবসম্মত উদ্যোগ।”

বিএনপি মহাসচিবের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সব পক্ষের সংযম ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close