সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে মাদক বিরোধী অভিযানে ৭ হাজার ৪২পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় নগদ ৩ লাখ ২ হাজার ৮০ টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুরের চরমুগুরীয়ায় চরখাগদি এলাকার আকতার তালুকদারের বাড়িতে অভিযান চলিয়ে তার বসত ঘর থেকে ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়। 

এসময় বাড়ির মালিক মাদক কারবারি আকতার তালুকদারসহ তার দুই সহযোগীকে আটক করে যৌথ বাহিনী।

সেনাবাহিনী সুত্রে জানা যায়, মাদারীপুর পৌর এলাকার চরমুগুরীয়ার চরখাগদি এলাকার আকতার তালুকদার দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যাবসা চালিয়ে যাচ্ছিল চরমুগুরীয়াসহ আশপাশের এলাকায়। 

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সরোয়ার ও লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চরখাগদি এলাকার আকতার তালুকদারের বাড়ি ঘেরাও করে ফেলে। প্রায় সাড়ে ৩ ঘন্টা অভিযান চালিয়ে আকতার তালুকদারের বসত ঘরের মধ্যে ইষ্টিলের আলমারি থেকে ও বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গা থেকে ৭ হাজার ৪১পিচ ইয়াবা ট্যাবলেটসহ নগদ ৩ লাখ ২ হাজার ৮০ টাকা, ১০টি মোবাইল ফোন, একটি ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ও মানিব্যাগ উদ্ধার করে যৌথ বাহিনী। 

এসময় মাদক কারবারি আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। 

গ্রেফতারকৃতরা হলো একই এলাকার মৃত. মোদারেস খানের ছেলে মো. সোহাগ (২৭) ও মৃত. মান্নান বেপারির ছেলে মো. ইমন বেপারি (২৯)।

সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের অপারেশন অফিসার ক্যাপ্টেন শাফিন সরোয়ার জানায়, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে আকতার তালুকদারের বসত বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা, নগদ টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছি। এ ঘটনায় মাদক কারবারি আকতার তালুকদার ও তার দুই সহযোগীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আকতার তালুকদার তার সহযোগীদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। উদ্ধার করা মাদক ও টাকাসহ গ্রেফতারকৃত আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   অভিযান   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close