শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
শেরপুরে খালেদা জিয়ার প্রয়াণে প্রার্থণা ও স্মরণ সভা অনুষ্ঠিত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সার্বজনীন কালীমন্দির কমিটি ও উত্তরণ সংস্কৃত কলেজের যৌথ আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮ টায় সান্যাল পাড়া এলাকায় এ প্রার্থণা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে ও উত্তরণ সংস্কৃত কলেজের সহ-সভাপতি সাংবাদিক সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ ( শেরপুর- ধুনট) সাবেক সাংসদ, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক  আলহাজ গোলাম মো. সিরাজ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব  শফিকুল আলম তোতা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী, সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরণ সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিরঞ্জন রায়, পরিচালক বিমান মৈত্রেয়, টাউন বারোয়ারী পুজা কমিটির সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ মোহন্ত, সহ সভাপতি শ্যামল বসাক প্রমুখ। 

‎‎সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন মানুষ। তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। তার ন্যায় পরায়ণতা তাকে সম্মানের স্থানে অধিষ্ঠিত করেছে। তাকে অনেক জুলুম নির্যাতন করা হলেও তিনি দেশ ও দেশের মানুষকে ছেড়ে কোথাও যান নি। নিজের জীবনকে তিনি তুচ্ছ মনে করেছেন, তারপরও এদেশের মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close