মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হান্নান মাসউদের প্রতি একক সমর্থন, জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১০ দলীয় জোট একক প্রার্থী হিসেবে এনসিপি মনোনীত আবদুল হান্নান মাসউদকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে হাতিয়া উপজেলা সদরে ১০ দলীয় জোটের নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে এবং জামায়াত নেতা শাব্বির আহমেদ তাফসীরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা খেলাফত আন্দোলনের সদস্য সচিব মুফতি ইছমাইল হোসাইন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ সাঈফী, এনসিপির উপজেলা আহ্বায়ক শামছল তিব্রিজ, এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল, জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক এবং ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

বক্তারা অভিযোগ করেন, অতীতে ভোটাধিকার হরণে জড়িত একটি মহল এখনও নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা কামনা করেন।

এলডিপির প্রার্থী আবুল হোসেন বাবুল বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে উৎসবমুখর ভোটের যে প্রত্যাশা তৈরি হয়েছে, একটি মহল তা নস্যাৎ করার চেষ্টা করছে।” ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এলডিপির পক্ষ থেকে আবদুল হান্নান মাসউদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।

জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, “গত ১৭ বছরে হত্যা, গুম, খুন, হামলা ও মামলার মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা হয়েছে। হাতিয়াতেও মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করে জনপদকে জিম্মি করে রাখা হয়েছিল।”

তিনি আরও বলেন, “মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে।”

১০ দলীয় জোটের একক প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেন, “জোট ফ্যাসিবাদবিরোধী, আধিপত্যবাদ বিরোধী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে।” দল-মত নির্বিশেষে সবাইকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আধুনিক হাতিয়া গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে জোটের সব শরিক সংগঠন ও হাতিয়ার জনগণের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকারও করেন তিনি।

তিনি আরও জানান, অতীতে যারা মানুষের ওপর অত্যাচার করেনি এবং কোন অন্যায়ের সাথে জড়িত ছিলোনা তারা যদি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ইচ্ছা করেন তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাই।

সংবাদ সম্মেলন শেষে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হান্নান মাসউদ   জামায়াত   মনোনয়ন প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close