রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালিয়ায় মাঠজুড়ে হলুদ ফুলের সমারোহ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় অনুকূল আবহাওয়ায় বিভিন্ন সরিষার ক্ষেতে হলুদ ফুলে ভরে গেছে। যা কৃষক ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস তৈরি করেছে। মনোরম এই দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছে। ক্ষেতের পর ক্ষেত ভরা সবুজ সরিষা গাছে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটেছে। এই মনোরম দৃশ্য অনেক তরুণ-তরুণী ছবি তুলতে ভিড় করছেন, যা এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

বৃষ্টি ও ঘন কুয়াশা না পড়ায় সরিষা চাষের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ক্ষেতের পর ক্ষেত ভরা সরিষা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৩ হাজার ৮৭১ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে বিনা চাষে পদ্ধতিতে প্রায় ৭৬৫ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে বিনামূল্যে ৩ হাজার জন কৃষককে সরিষার বীজ ও সার দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৯১ টি প্রদর্শনী ও ৬২০ জনকে  বীজ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় সরিষার চাষ হয়েছে।  কৃষকরা বারি সরিষা ১৪, ১৮ বিনা-৯, ১১ ও স্থানীয় জাতের সরিষা আবাদ করেছেন। এ বছর আশানুরূপ সরিষা উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছেন।

উপজেলার বড়কালিয়ার গ্রামে সরিষা চাষি আব্দুল সামাদ জানান, আগাম রোপণ, পরিচর্যা ও সার ব্যবস্থাপনার কারণে এবার সরিষা ভালো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বছর উপজেলার সরিষা আবাদ ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো বিপর্যয় সৃষ্টি না হলে সরিষার আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে ভোজ্য তেলের চাহিদা স্থানীয় ভাবে মেটানো সম্ভব হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close