শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ—ঐক্যবদ্ধ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা-১ আসন (দাউদকান্দি–মেঘনা) এলাকায় ১০ দলীয় জোটের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলার সানাই পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন।

১০ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেন, ‘দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ 

তারা আরও বলেন, ‘সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাউদকান্দি উপজেলার শাখার সেক্রেটারি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ও খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরের আমির সৈয়দ আব্দুল কাদের জামালের সভাপতিত্বে  ১০ দলীয় জোটের মধ্যে আরো বক্তব্য রাখেন, প্রধান অতিথি কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা-১ নির্বাচন কমিটি সদস্য সচিব ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, খেলাফত মজলিসের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি এইচএম শরিফুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাউদকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ভূইয়া মোহাম্মদ সানাউল্লাহ বাবুল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি শাকিল আহমেদ, দাউদকান্দি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল সরকার ও সেক্রেটারি তৌফিক রুবেল প্রমুখ।  

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তাদের অবস্থান তুলে ধরেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   ১০ দল   সাংবাদিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close