সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আট জনপ্রতিনিধির বিএনপিতে যোগদান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ তার পরিষদের নয় সদস্য। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-০২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন তারা।

যোগদান শেষে শুভেচ্ছা বক্তব্যে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, আমরা গর্বিত তুহিন ভাইয়ের মত একজন প্রার্থী পেয়ে। তিনি আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছেন। 

তিনি আরও বলেন, নীলফামারীর উন্নয়ন আমরা চাই। এজন্য তুহিন ভাইয়ের কোনো বিকল্প নেই। তার হাত ধরে এ এলাকায় পরিবর্তন ঘটতে পারে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বিায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ।
 
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু। 

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়তে চাই। শিক্ষানগরী, স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শুধু ইপিজেডে নয় আরো এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। 

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে নীলফামারীর উন্নয়নে আপনাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

প্রকৌশলী তুহিন বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।
 
সদ্য বিএনপিতে যোগদানকারী সদস্যদের মধ্যে রয়েছেন মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম, মমতা বেগম। সভা শেষে যোগদানকারীদের মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   ইউপি চেয়ারম্যান   জনপ্রতিনিধি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close