সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কিশোরগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞা তাঁর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোরগঞ্জ-১ আসন থেকে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞার মনোনয়ন প্রত্যাহার করা হবে। বর্তমানে এ আসনে ১০ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আহমদ আলী রয়েছেন। এ কারণে জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো একজনকে চূড়ান্ত প্রার্থী রাখার বিষয়ে আলোচনা করা হবে। অন্যথায় সমর্থনের প্রশ্নে জটিলতা দেখা দিতে পারে।

এর আগে মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ মোছাদ্দেক ভূঞা তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি জানান। তিনি লেখেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-১ আসনে মাঠে কাজ করার সুযোগ পেয়েছেন। এ সময় তার সঙ্গে যারা কাজ করেছেন, তাদের ত্যাগ ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, ১০ দলীয় জোটের চূড়ান্ত আসন সমঝোতার ভিত্তিতে তিনি কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন না। জোটের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এ সিদ্ধান্তে আল্লাহর বরকত কামনা করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ-১ আসন   জামায়াত প্রার্থী   মনোনয়ন প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close