রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পলাশ উপজেলায় ছেলের হাতে মা খুন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদী জেলা পলাশ উপজেলায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে হাফেজা খাতুন বিউটি নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আবিদ পাটোয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত বিউটি বেগম ঘোড়াশাল পৌর এলাকার গুচ্ছ গ্রামের মৃত সামসুউদ্দিন মিয়ার মেয়ে।

রবিার (১৮ জানুয়ারি) সকালে এ হত্যা কান্ড ঘটে। পরে ওই দিন রাতে নিহতের জানাযা নামাজের পরে মামলা হলে ঘাতক ছেলেকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ।

‎পুলিশ জানায়, বিউটি বেগমের ছেলে আবিদ পাটোয়ারি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গতকাল সকালে জনতা জুটমিলের শ্রমিক কলোনিতে গিয়ে মায়ের কাছে টাকা চায় ছেলে আবিদ। পরে টাকা না দিলে বিউটি বেগমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আবিদ। 

রক্তাক্ত অবস্থায় হাফেজা খাতুন বিউটিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে 

সোমবার (১৯ জানুয়ারি)   চিকিৎসাধিন অবস্থায় তার তিন টার দিকে মারা যায়। 

পুলিশ অভিযুক্ত আবিদ পাটোয়ারিকে গ্রেফতার করে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, মাদকের টাকার জন্য এই হত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে নিহতের মা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close