রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ক্ষেতলালে গ্যাং রেপ মামলার আসামি গ্রেপ্তার
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলায় ক্ষেতলাল উপজেলায় সংঘটিত আলোচিত গ্যাং রেপ মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মহিনকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা কুমারগাড়ি মহল্লায় ভয়াবহ এই ঘটনা ঘটে। 

অভিযোগ অনুযায়ী, ভাসিলা গ্রামের লালচানের ছেলে সুমন মিয়া ভুক্তভোগী তরুণীকে তিনজনের কথা বলে মক্ষিরানী হিসেবে ভাড়ায় নেন। পরবর্তীতে কৌশলে আরও চারজনকে ডেকে এনে তরুণী ও তার স্বামীর হাত-মুখ বেঁধে জোরপূর্বক সাতজন মিলে গণধর্ষণ করে।

ঘটনার পর গুরুতর অসুস্থ হয়ে পড়া ভুক্তভোগী তরুণী ক্ষেতলাল থানায় এসে তিনজনকে আসামি করে এজাহার দায়ের করেন। ঘটনার দিনই পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এরপর গত ১২ জানুয়ারি (সোমবার) প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মহিনকে গতকাল রাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। 

ক্ষেতলাল থানার (ওসি) তদন্ত  কামাল হোসেন বলেন, ‘গণধর্ষণ মামলার তিন নম্বর আসামি মহিনকে গত সোমবার রাতে ঢাকার উত্তরা হতে গ্রেপ্তার করা হয়। 

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close