শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সৌন্দর্য হারাচ্ছে সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল, সংস্কারের দাবি
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঐতিহ্যবাহী সোনারগাঁও যাদুঘরের গাইডওয়াল দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে নান্দনিক সৌন্দর্য হারাতে বসেছে। দেয়ালের বিভিন্ন অংশে রং খসে পড়া, ফাটল সৃষ্টি ও ময়লা জমে থাকায় যাদুঘরের সামগ্রিক পরিবেশ ও সৌন্দর্যে বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন দর্শনার্থীরা।

এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সংস্কার ও নতুন রংয়ের মাধ্যমে গাইডওয়ালের সৌন্দর্য বৃদ্ধির দাবি জানিয়েছেন। 

তিনি বলেন, সোনারগাঁও যাদুঘর বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। এখানে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। তাই যাদুঘরের পরিবেশ ও অবকাঠামোগত সৌন্দর্য রক্ষা করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, গাইডওয়াল সংস্কার ও নান্দনিক রংকরণ করা হলে দর্শনার্থীদের আকর্ষণ বাড়বে এবং একই সঙ্গে সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এদিকে এলাকাবাসী ও দর্শনার্থীরাও যাদুঘরের সৌন্দর্য রক্ষায় দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, সোনারগাঁও যাদুঘর শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি দেশের ইতিহাস ও সংস্কৃতির গর্ব। তাই এর রক্ষণাবেক্ষণে কোনো ধরনের অবহেলা কাম্য নয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close