শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন মাহমুদুর রহমান চুন্নু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) শেরপুর বাসষ্ট্যান্ডে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী কর্মপরিকল্পনা ও দলের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

ব্রিফিংকালে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান জোট থেকে বের হয়ে এসেছি। আসন্ন নির্বাচনে আমরা এককভাবে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষে আমরা মাঠে থাকব। 

নির্বাচনী প্রচারণার প্রস্তুতি বিষয়ে তিনি আরও জানান, শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা শাখা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. মো. শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জনি।

বক্তারা আসন্ন নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দলের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। 

প্রেস ব্রিফিং শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কৌশল নির্ধারণী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বগুড়া   হাতপাখা   চুন্নু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close