সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
ভোটের পরিবেশকে অশান্ত করতে আসিফের নতুন ষড়যন্ত্র
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতার বিরুদ্ধে হাইকোর্টে রিট করতে ঢাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল।

ভোটের পরিবেশকে অশান্ত করতে আসিফ মাহমুদের এই নতুন ষড়যন্ত্রের কারণে মুরাদনগরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। 

মুরাদনগরে শান্ত পরিবেশ থাকলেও মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে এই রিটের গুঞ্জন শুরু হওয়ার পর সাধারণ ভোটারদের মাঝে ইউসুফ সোহেলের প্রতি বিরুপ মন্তব্য ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের রাজনৈতিক অবস্থান এখনো সুসংহত করতে না পারায় নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত রয়েছেন। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ব্যবহার করছেন তিনি। 

এর আগে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “এনসিপি নির্বাচনে অংশ নেবে কি নাসে বিষয়ে এখনো চিন্তাভাবনা চলছে।” বর্তমানে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে কায়কোবাদের দ্বৈত নাগরিকত্বের সত্যতা না থাকলেও এই গুজবকে পুঁজি করে নির্বাচন বানচালার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ।

মুরাদনগরের সাধারণ মানুষ বলছেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ হাসিনা পতনের পর থেকেই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, মারধর ও তাদের বাড়িঘরে হামলাসহ বিভিন্ন ঘটনা মুরাদনগর ঘটায় আসিফ মাহমুদ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আসিফের নতুন ষড়যন্ত্র   জামায়াতে ইসলামীর প্রার্থী   হাইকোর্টে রিট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close