সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
রাজনীতি
তারেক রহমানের সম্মানে ঢাকা-১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন সরওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:২৯ পিএম
ব্যারিস্টার এম সরওয়ার হোসেন

ব্যারিস্টার এম সরওয়ার হোসেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
 
জানা গেছে, নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে ব্যারিস্টার সরওয়ারের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরবর্তীতে তিনি আপিল করে প্রার্থিতা ফিরে পান। আজ (মঙ্গলবার) ছিল প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিতশেষ দিন। জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য ও দলীয় নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

 
ব্যারিস্টার সরওয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি। দীর্ঘদিন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করেছি। এমনকি কারাবরণও করেছি। তাই চেয়ারম্যানের সম্মানে ও তার সমর্থনে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।’
 
তিনি আরও জানান, দলীয় প্রধান তারেক রহমান এই আসনে লড়ছেন। একজন দলীয় সদস্য হিসেবে তাকে সহযোগিতা করা নিজের দায়িত্ব বলে মনে করেন তিনি।
 
আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করে সরওয়ার বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে তারেক রহমান বাংলাদেশে একটি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়বেন। বিশেষত সুশাসন প্রতিষ্ঠা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমানের সম্মানে   প্রার্থিতা প্রত্যাহা   ঢাকা-১৭ আসন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close