শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজনীতি
ইসলামী আন্দোলনের নায়েবে আমিরের সম্মানে আসন ছাড়ল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:৫৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের সম্মানে বরিশাল-৫ (সদর) আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করল জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ২টায় বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

প্রার্থিতা প্রত্যাহার করে সাংবাদিকদের প্র‍শ্নের জবাবে মুয়াযযম হোসেন হেলাল বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশে চরমোনাইয়ের সম্মানে প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।’
 
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে একটি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যেখানে সবাই স্বাধীন মতামত প্রদান করতে পারবে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে জামায়াতের নেতাকর্মীদের যে নির্যাতনের শিকার হতে হয়েছে সেখানে প্রার্থিতা প্র‍ত্যাহার কিছুই নয়। এই ছোট ত্যাগের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশ হবে সবার।’

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত জামায়াতে ইসলামীসহ বরিশালের মোট তিনটি আসনের চারজন প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

প্র‍সঙ্গত, এর আগে রবিবার (১৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জামায়াতে ইসলামী।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইসলামী আন্দোলনের নায়েবে আমির   আসন ছাড়ল জামায়াত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close