রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
কলেজ শিক্ষার্থীর মৃত্যু বিচারের দাবিতে মানববন্ধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় দূর্বৃত্তের হামলায় উম্মে হাবিবা (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকার মো. হাসান আলীর মেয়ে। মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের এইচ এসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন । শিক্ষার্থী উম্মে হাবিবা সোমবার (১৯ জানুয়ারি) বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় জাহানপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

নিহত শিক্ষার্থী ২০২৫ সালে জাহানপুর এস.সি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। মেয়ের পরিবারের পক্ষে থেকে থানায় অজ্ঞাতনামা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  মানববন্ধনে প্রধান শিক্ষক অমল চন্দ্র ঘোষ, জাহানপুর সপ্রাবির প্রধান শিক্ষক আফজাল হোসেন, সহকারি শিক্ষক মুনিরা বেগম, সহপাঠি মাসতুরা, তাহরিন, তাজনুর প্রমুখ।

পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৮ তারিখ রাতে পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন উম্মে হাবিবা। পরে গভির রাতে তার ঘরের দরজা দিয়ে ঘরের ভেতরে দুর্বৃত্তরা টিউবয়েলের হাতল দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। 

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় 
চিকিৎসাধীন অবস্থায় উম্মে হাবিবার মারা যান। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার কার্যক্রম চালাচ্ছেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close