রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
প্রাকৃতিক দুর্যোগ সহনশীলতা ও পূর্ব সতর্কতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে যুব-নেতৃত্বাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) কার্যক্রমের আওতায় পূর্ব সতর্কতা, অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) তাহিরপুর উপজেলার সিএনআরএস প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আল-আমিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর।

এছাড়াও উপস্থিত ছিলেন হারপি প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক মুকুট ফ্রান্সিস হালদার, হারপি প্রকল্প ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী সানোয়ার হোসেন খান পাঠান, হারপি প্রকল্প ওয়ার্ল্ড ভিশনের মিল কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, হারপি প্রকল্প ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রজেক্ট অফিসার আলমগীর হোসেন এবং হারপি প্রকল্পের সিবিও তাছলিমা আক্তার। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রশিক্ষণ পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুজ্জামান ও ফায়ার ফাইটার মাসুদ রানা।

প্রশিক্ষণে হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক জলাবদ্ধতা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকায় অনুসন্ধান কৌশল এবং দুর্যোগকালীন নিরাপদ উদ্ধার কার্যক্রম সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারী যুব প্রতিনিধিরা দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করেন।

বক্তারা বলেন, হাওর অঞ্চলের ভৌগোলিক বাস্তবতার কারণে এখানকার জনগণ প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। যুব সমাজকে সম্পৃক্ত করে এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগ ঝুঁকি কমাতে এবং জান মালের ক্ষয়ক্ষতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close