রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৭:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন নীলফামারীতে তিন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মঙ্গলবার বিকেল পাঁচটার পর বিষয়টি নিশ্চিৎ করেছেন। 

ওই তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রইলেন ২৮ জন।
প্রত্যাহারহারীরা হলেন, নীলফামারী-১ ( ডোমার- ডিমলা) আসনে মো. রফিকুল ইসলাম (স্বতন্ত্র) ও  মো. সাদ্দাম হোসেন ( খেলাফত মজলিশ), নীলফামারী-৪ ( সৈয়দপুর- কিশোরগঞ্জ) নূর মোহাম্মদ ( এলডিপি)।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন,  নীলফামারী-১ আসনে  আট জন। তারা হলেন, বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইষলামের মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, জামায়াতের আব্দুস সাত্তার, জাতীয় পাটির তছলিম উদ্দিন, ন্যাপের জেবেল রহমান গণি, ইসলামী আন্দোলনের আব্দুল জলিল, জেপির মখদুম আজম মাশরাফী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মাকর্সবাদী) রফিকুল ইসলাম, বিএনএফের সিরাজুল ইসলাম।

নীলফামারী-২ আসনে ছয় জন। এর মধ্যে বিএনপির প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জামায়াতের মো. আলফারুক আব্দুল লতিফ, খেলাফত মজলিশের মো. সারোয়ারুল আলম, ইসলামী আন্দোলের মো. হাসিবুল ইসলাম, স্বতন্ত্র মো. মিনহাজুল ইসলাম, বিএনএফের  মো. সিরাজুল ইসলাম।

নীলফামারী-৩ আসনে চার জন। এর মধ্যে বিএনপির সৈয়দ আলী, জামায়াতের মো. ওবায়দুল্লাহ সালাফী, জাতীয় পাটির রোহান চৌধুরী ও ইসলামী আন্দোলনের আমজাদ হোসেন (সরকার)।

নীলফামারী-৪ আসনে ১০ জন। এর মধ্যে বিএনপির মো. আব্দুল গফুল সরকার, জামায়াতের মো. আব্দুল মুনতাকিম, জাতীয় পাটির সিদ্দিকুল আলম, ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মো. মাইদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পাটির মির্জা মো. শওকত আকবর রওশন, স্বতন্ত্র চার প্রার্থী হলেন রিয়াদ আরফান সরকার, এস,এম, মামুনুর রশিদ, জোয়াদুর রহমান হীরা ও জয়নাল আবেদীন।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close