শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চাটখিলে ভ্যানের নিচে চাপা পড়ে নারী নিহত
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর চাটখিলে পিক-আপের ধাক্কায় রক্তে রঞ্জিত হয়ে নিমিষেই প্রাণ হারান পথচারী নারী আলেয়া বেগম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার খিলপাড়া দক্ষিণ বাজারে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম (৪৪) খিলপাড়া ইউনিয়নের সানোখালী গ্রামের বকশি বাড়ির মৃত শাজাহান এর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলেয়া বেগম খিলপাড়া বাজারে আসার পথে খিলপাড়া পুলিশ ফাঁড়ির  সামনে আসলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিকাপের ধাক্কায় আলেয়া বেগম ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এই ঘটনায় ঘাতক পিকাপ ও চালককে আটক করেছে পুলিশ।

চালক মো. লিমন (২০) খিলপাড়া ইউনিয়নের খিরিহাটি বদিবাড়ির জামাল হোসেনের ছেলে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আব্দুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা মামলা করার পক্রিয়াধীন রয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close