শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ প্রসাধনী জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। 

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত ভোর রাত সাড়ে তিনটার সময় উপজেলার হরিণছরা চা-বাগানের রাস্তার ওপর থেকে প্রসাধনী পণ্য ও একটি সিএনজি আটক করা হয়। 

এ সময় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ৩ টি কার্টুনে বিভিন্ন ব্রান্ডের ৫১ টি ফেসিয়াল কিট ও ৬৩০ পিস ফেসিয়াল ক্রিম রয়েছে। এসব কসমেটিকস পণ্যের বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। 

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় সিএনজি চালককে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। আটককৃত চালক উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার শাহিন আলমের ছেলে শিপন মিয়া (২০)।  

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না মঙ্গলবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close