রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নগরকান্দা কুমার নদ থেকে লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুমার নদ থেকে ফিরোজ সেখ (৫০) নামে একজনের লাশ উদ্ধার করছে পুলিশ। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি গ্রামের পাশ্ববর্তী কুমার নদ থেকে ঐ ব্যক্তির  লাশ উদ্ধার করা হয়।

নিহত ফিরোজ শেখ চর যশোরদী ইউনিয়নের নিকরহাটি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং মৃত শাজাহান শেখের ছেলে।

মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন নদে একটি লাশ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে নগরকান্দা থানায় খবর দেন। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ  বলেন, ‘কুমার নদ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছি। সাথে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close