সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
জাতীয়
ভো‌টের জন‌্য সবাই প্রস্তুত : সৈয়দা রিজওয়ানা
রাজবাড়ী প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প‌রি‌বেশ, বন ও জলবায়ু প‌রিবর্তন মন্ত্রণালয় এবং তথ‌্য ও সম্প্রচার মন্ত্রণাল‌য়ের উপ‌দেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ব‌লে‌ছেন, ১২ ফেব্রুয়ারি কি ভোট হবে, অবশ্যই ভোট হবে। ভো‌টের জন‌্য সরকার, নির্বাচন ক‌মিশন, রাজ‌নৈ‌তিক দল ও ভোটার সহ সবাই প্রস্তুত। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকা‌লে রাজবাড়ীর শহীদ খুশি রেলও‌য়ে ময়দা‌নে গণভোটের ক্যারাভানের উদ্বোধন শে‌ষে তি‌নি এসব কথা ব‌লেন।

উপদেষ্টা বলেন, অনেকে আছে গত ২০ বছর ভোট দি‌তে পা‌রে নাই। প্রথমবা‌রের মত তারা ভোট দি‌তে অ‌ধীর আগ্রহে আছে। তারপরও কা‌নে কা‌নে ফিস‌ফিস করে এই কথা কেন বলা হয়। কারণ প্রথিত সরকার সমাজের সব জায়গায় তার লোক রেখে গেছে। তার লোকেরাই এই গুজবটা ছড়িয়ে দিচ্ছে। তাহলে কি ভোট হবে তাহলে কি ভোট হবে। যখনই এই প্রশ্ন আসবে তখন নাগরিক হিসেবে বলবেন অবশ্যই ভোট হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান ব‌লেন, আমাদের দেশে আমাদের নেতা আমরা নির্বাচন করব। প্রথিত সরকারের লোকেরা দেশে একটা ভয়ের আবহাও তৈরি করতে চায় এবং অরাজগতা তৈরি করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে যদি ভয় পান তাহলে মনে রাখতে হবে জুলাই আসতো না। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে রু‌খে দাঁড়াতে হবে। আপনারা বলবেন এ সংস্কার গুলো আপনারা চান নাকি, চান না। যদি চান তাহ‌লে জুলাই আন্দোলনের প্রতি সম্মান দেখাতে হবে এবং সংস্কার প‌ক্ষে অবশ্যই আপনার ভোটটা হ‌্যা‌ তে দেবেন। যদি হ্যাঁ তো সিলটা মারেন তাহলে আপনারা কি কি পাবেন তা আমরা স্পষ্ট করে বলে দিয়েছি।

তি‌নি আরও ব‌লেন, আগামী ১২ তারিখের গণভোট হচ্ছে দেশ পরিবর্তনের একটা সুবর্ণ সুযোগ। আমরা য‌দি গণভোটে ভোট প্রদান করি তাহলে আমাদের দেশের নাগরিক হিসেবে যে বাধা গুলো আছে সে বাধা গুলো দূর হবে। তাহ‌লে জুলাই অভ‌্যুথ্থা‌নের যে চেতনা ছিল, যে স্বপ্ন ছিল, যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল সেটার ভিত্তি আমরা স্থাপন করে দিয়ে যেতে পারব। তাই সকলকে আহবান করছি গণভোটে অংশ নি‌তে। সংস্কার ও পরিবর্তনের পক্ষে জুলাই শ‌হীদদের প্রতি সম্মান দেখিয়ে গণভো‌টে হ‌্যাঁ সিল দিন। 

প‌রে তি‌নি গনভোটের প্রচারণা বিষয়ক র‍্যালি এবং এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্ধুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান প্রধান অতিথি হিসা‌বে অংশ নেন।

এ সময় তথ‌্য ও সম্প্রচার মন্ত্রণাল‌য়ের স‌চিব মাহবুবা ফারজানা, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর‌শেদসহ অনেকে উপ‌স্থিত ছি‌লেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভোট   প্রস্তুত   সৈয়দা রিজওয়ানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close