শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুমিল্লা ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে করে জেলায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত, সমর্থন ঘোষণা ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন, কুমিল্লা-১ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ড. খন্দকার মারুফ হোসেন ও খেলাফত মজলিসের সৈয়দ আব্দুল কাদের (জামাল)। কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুস সালাম, কুমিল্লা-৪ আসনে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে খেলাফত মজলিসের হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন।

এছাড়া কুমিল্লা-৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও এবি পার্টির প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা-৭ আসনে জামায়াত নেতা মাওলানা মোশারফ হোসেন, কুমিল্লা-৮ আসনে খেলাফত মজলিসের মো. জোবায়ের হোসেন এবং কুমিল্লা-৯ আসনে খেলাফত মজলিসের আবদুল হক আমিনী ও মো. মাহবুবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে কুমিল্লার বিভিন্ন আসনে ভোটের সমীকরণে পরিবর্তন এসেছে এবং নির্বাচনী লড়াই আরও স্পষ্ট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close