রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় পরিত্যক্ত ভবন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড় সংলগ্ন মাইক্রোস্ট্যান্ডের পেছনে পিডিবির একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই ভবন এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়রা বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মরদেহটি কুষ্টিয়া আইলচারা এলাকার আনোয়ার খানের ছেলে মো. সাগর আলীর। ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। মরদেহটি অর্ধগলিত থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক সময় ও কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তবে স্থানীয় সুত্রে জানা গেছে, তিনি একজন মাদকাসক্ত ও ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাখা হয়েছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close