রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
ঢাকায় নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জাইমা রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ৯:৩৪ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান

লন্ডন এবং ঢাকার পার্থক্যের মধ্যে নিজের ভাবনায় নারীদের নিরাপত্তার বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিনি তার ভাবনার কথা জানান।

খোলা কাগজের পাঠকদের জন্য জাইমা রহমানের ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো—

জাইমা পোস্টে লিখেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে, লন্ডনে থাকা আর ঢাকায় থাকার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটি কি? আমার ভাবনায় একটিই বিষয় আসে সেটি হলো নিরাপত্তা। এটি নিয়ে আমি প্রায়ই ভাবি যে, বাংলাদেশে আমাদের তরুণদের কাছে নিরাপত্তা বলতে আসলে কি অর্থ বহন করে?

তিনি ফেসবুক পোস্টে লিখেন, যখন একজন নারী অনলাইনে হয়রানির শিকার হন, কিংবা রাস্তায় চলাচলে অস্বস্তি বোধ করেন তখন তা কেবলই তার একার বিষয় থাকে না। ধীরে ধীরে এর প্রভাব আমাদের সমাজে সবার ওপর পড়ে। আমরা কোথায় যাব, কী বলব, অনলাইনে কী লিখব সবকিছুতেই একটা ভয়ের সৃষ্টি হয়। আর সেই ভয় থেকেই অনেক ক্ষেত্রে মানুষ নিশ্চুপ হয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়।

ছবি : জাইমা রহমানের ফেসবুক থেকে নেওয়া।

ছবি : জাইমা রহমানের ফেসবুক থেকে নেওয়া।


জাইমা রহমান আরও লিখেন, কিন্তু আমি মনে করি, পরিবর্তন শুরু হতে পারে খুব ছোট ও সাধারণ কিছু বিষয় দিয়ে। যেমন অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, হয়রানির শিকার হলে সহজে ও গোপনে প্রতিকারের নিশ্চয়তা, ডিজিটাল প্ল্যাটফর্মে আচরণ ও নিরাপত্তা নিয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা এবং নারীরা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন তা সুনিশ্চিত করা ইত‍্যাদি। 

পোস্টের শেষে তারেক রহমানের কন্যা লিখেন, কারণ দৈনন্দিন জীবনে নারীরা যখন নিজেদের নিরাপদ বোধ করবেন, তখন সমাজের অন‍্য সকলেই আরও বেশি নিশ্চিন্তভাবে নাগরিক জীবন যাপনে স্বস্তি ও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  নারীদের নিরাপত্তা   উদ্বিগ্ন জাইমা রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close