রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মেঘনায় নৌপথে চাঁদাবাজির অভিযোগ, ছবি ভাইরাল
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় নৌপথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চাঁদাবাজির সময় এলাকার কয়েকজন বাসিন্দা ঘটনাস্থলের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। 

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, উপজেলার পারারবন্দ এলাকা থেকে কাশিপুর পর্যন্ত কাঠালিয়া নদীতে চাঁদাবাজিতে জড়িত রয়েছে লক্ষণখোলা গ্রামের নাজির,জুয়েল ও মুগারচর গ্রামের সোহাগ ওরফে পাগাইরা সোহাগ।

স্থানীয় বাসিন্দা জানান, কাঠালিয়া নদীর বিভিন্ন পয়েন্টে নৌযান ও বালুবাহী ট্রলার থেকে নিয়মিতভাবে প্রতিদিন প্রায় অর্ধলক্ষ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নৌপথে।

 এ ধরনের অবৈধ আদায়ের ঘটনা চললেও এতদিন তা প্রকাশ্যে আসেনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের একাধিকবার চেষ্টা করলেও কোনোভাবেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, ‘নৌপথে কোনো ধরনের চাঁদাবাজি বা অবৈধ আদায় সম্পূর্ণভাবে বেআইনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখবো। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএফ








মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close