শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নরসিংদী-২ আসনে কর্মীদের বাঁধায় মনোনয়ন প্রত্যাহার করেনি জামায়াত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের এনসিপির প্রার্থীকে আসন ছাড় দিলেও মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি জামায়াতের প্রার্থী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করতে যাওয়ার আগেই জেলা জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইনকে তার বাসায় আটকে দেন দলীয় কর্মী ও সমর্থকরা।

নেতাকর্মীরা জানান, আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি উপাধ্যক্ষ মো. আমজাদ হোসাইন। জোট গঠনের পর জামায়াত আসনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর প্রার্থী মো. গোলাম সারোয়ারকে (তুষার) ছেড়ে দেন। এ নিয়ে কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। 

মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করতে বাসা হতে বের হওয়ার আগেই নির্বাচনী এলাকার বেশ কিছু সংখ্যক কর্মী-সমর্থক মো. আমজাদ হোসাইনের শহরের গাবতলী এলাকার বাসায় হাজির হয়। এসময় তারা মো. আমজাদ হোসাইনকে প্রার্থীতা প্রত্যাহার করতে নিষেধ ও বাঁধা প্রদান করে গেইট তালাবদ্ধ করে দেন। এসময় আসনটি ছাড় দেয়ার সিদ্ধান্ত তারা মানেন না বলে স্লোগান দিতে থাকেন। এতে বাসায় আটকা পড়ার কারণে প্রার্থীতা প্রত্যাহার করতে বের হতে পারেননি আমজাদ হোসাইন।

এক পর্যায়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দিন মনোনয়ন প্রত্যাহারের কাগজপত্র নিয়ে সাক্ষর আনতে আমজাদ হোসাইনের বাসায় গেলে উত্তেজিত সমর্থকদের ক্ষোভের মুখে তিনিও ফিরে যান।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহুদ্দিন ও সেক্রেটারি মো. আমজাদ হোসাইন সাংবাদিকদের সাথে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নরসিংদীর ৫টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেন দুইজন। এরমধ্যে রয়েছেন নরসিংদী-২ (পলাশ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত মো. ফারুক ভূইয়া ও নরসিংদী ৩ (শিবপুর) থেকে গণফোরাম মনোনীত জগলুল হায়দার আফ্রিক।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close