রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মাদারগঞ্জে ৫ শিক্ষকের বিদ্যালয়ে শিক্ষার্থী মাত্র একজন
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৭১নং গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলেও শিক্ষার্থী পাওয়া গেছে মাত্র একজন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টিতে পাঠদানের জন্য প্রয়োজনীয় উপকরণসহ অবকাঠোগত সুযোগ-সুবিধার কোনো ঘাটতি নেই। শ্রেণিকক্ষ, আসবাব ও শিক্ষা উপকরণ যথাযথ অবস্থায় রয়েছে। তবে শিক্ষার্থী সংকটে কার্যত পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যায়লটিতে  প্রাক-প্রাথমিকে একজন শিক্ষার্থী উপস্থিত হলেও  প্রথম ও দ্বিতীয় কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। এ প্রতিবেদক দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থী উপস্থিত হয়নি। অথচ শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কাগজে-কলমে বিদ্যালয়টিতে ভর্তি রয়েছে ৬০ জন শিক্ষার্থী।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা পারভীন দায়সারা জবাব দিয়ে বলেন, মাদ্রাসামুখী প্রবণতার কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। তিনি জানান, অনেক শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী ধরে রাখা যাচ্ছে না। চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। 

উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়টি সরেজমিন পরির্দশন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   বিদ্যালয়   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close