শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
খাগড়াছড়িতে দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
খাগড়াছ‌ড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন তারা।

প্রত্যাহারকারী দুই প্রার্থী হলেন, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী। 

এর আগে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ ১৬ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করে। এনপিপি ছাড়া মনোনয়ন জমা দিয়েছে ১৫ প্রার্থী এর মধ্যে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে শেষ দিনে দুইজন সরে দাঁড়ানোয় নির্বাচনী লড়াইয়ে থাকছেন ১১ জন।

মনোনয়ন যাচাই ও প্রত্যাহার পর্ব শেষ হওয়ায় খাগড়াছড়িতে নির্বাচনী মাঠ এখন বেশ সরগরম। প্রার্থীরা নিজ নিজ কৌশল নিয়ে মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   মনোনয়ন প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close