মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ৪৭ প্রার্থী
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম আপডেট: ২০.০১.২০২৬ ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেষ দিনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন তিনজন প্রার্থী। ফলে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠে চূড়ান্ত লড়াইয়ে নামছেন ৪৭ জন সংসদ সদস্য প্রার্থী। 


মঙ্গলবার (২০ জানুয়ারি) এসব তর্থ্য জেলা নির্বাচন অফিস সূত্রের মাধ্যমে জানা যায়। 

নারায়ণগঞ্জ-১ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল কায়ুম শিকদার, নারায়ণগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবুল কালাম ও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী ইলিয়াস আহমেদ তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার আবেদন করেন।

কমিশন সূত্রে আরও জানা গেছে, ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। সে সময়ের মধ্যে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং ৪০ জনের মনোনয়ন বৈধ করা হয়। পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে আপিলে ফিরে আসেন আরও ১০ জন। এতে বৈধ প্রার্থীর মোট সংখ্যা দাঁড়ায় ৫০ জন।

নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বলেন,  ‘বৈধ প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়। মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীদের মধ্যে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন ৪৭ জন প্রার্থী।

প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ দুই ধাপে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় নারায়ণগঞ্জ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দুপুর ১২টায় নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হবে।

প্রার্থীরা আগামীকাল থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে পুনরায় অবহিত করা হবে এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। 

কেকে/ এমএফ





মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close