সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে থাকছেন ৪৮ জন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর তিনজন প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ভোটের  মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন  ৪৮ জন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে খেলাফত মজলিশের প্রার্থী এস. এম. শহিদ উল্লাহ এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. ইসলাম উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মোবারক হোসাইন ও খেলাফত মজলিশের প্রার্থী আবুল ফাতাহ মো. মাসুক প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগরের ৮ ইউনিয়ন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জোনায়েদ হাসান, খেলাফত মজলিশের প্রার্থী হাফেজ মো. এমদাদউল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ মহসিনুল হাসান মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নাছির উদ্দিন হাজারি ও বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী মো. হাফেজ আলম প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন ও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভুঁইয়া এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল খালেক ও স্বতন্ত্র প্রার্থী শাহ মুর্তজা আলী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৭২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে আপিলে চারজন তাদের প্রার্থিতা ফিরে পান। সর্বশেষ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আরও ১৩ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে ছয়টি আসনে মোট ৪৮ জন বৈধ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close