শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গজারিয়ায় ট্রাকের চাপায় নারী নিহত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের মেঘনা ব্রিজের ওপর ইমারজেন্সি লেন ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী দুই সন্তানের জননী এক নারী নিহত হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে মেঘনা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত অটোরিকশা যাত্রী ওই নারীর নাম সুরমা আক্তার (২০) । সে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এক আত্মীয়ের নবজাতক সন্তানকে দেখতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে আড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় মেঘনা ব্রিজের উপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। 

এসময় অটোরিকশা যাত্রী সুরমা অটোরিকশা থেকে নিচে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহাগ শিকদার বলেন, ‘এত বড় একটি ব্রিজ সেখানে কোনো আলো ব্যবস্থা নেই। অন্ধকারে নিয়ম অমান্য করে ব্রিজের উপর উঠেছিল অটোরিকশাটি অন্যদিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের বেপরোয়ার গতির কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, '‘এ ঘটনায় একজন নিহত হয়েছে। খবর পেয়ে আমি নিজে ঘটনায়স্থলে ছুটে এসেছি। স্থানীয়রা ঘাতক ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে।’

কেকে/এমএফ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close