শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশু নিহত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় রাফী (৫) নামের এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল তিনটার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফী আজমপুর এলাকার আয়তাল বিশ্বাসের ছেলে ও কালিকাপুর প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী। 

পাকশী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু মিয়া বলেন, ‘বাসা থেকে বাবার দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন শিশু রাফী। এ সময় বালুবাহী একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

পুলিশ জানায়, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে দাশুড়িয়া এলাকা থেকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদীম ট্রাক চাপা   শিশু নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close