রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খোলা মত ও সম্পাদকীয়
হাজী বিরিয়ানির নামে প্রতারণা
মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৩২ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ওসমানীয় আমল থেকে জনপ্রিয় তুরস্কের বিখ্যাত রসনাবিলাসি খাবার  ‘তানতুনি’ আর ডোনার কাবাবে নতুনত্ব পেয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার হোটেলে। তবে পুরান ঢাকার হাজী বিরিয়ানির নামে নকল হাজী বিরিয়ানির সাইন বোর্ড লাগিয়ে দেদার বিক্রি হচ্ছে নিম্ন মানের পণ্য। দামও রাখা হচ্ছে বেশি। 

মেলায় আসা তুরস্কের খাবার হোটেল সংশ্লিষ্টদের সঙ্গে আলাপকালে জানা যায়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর মেরসিনের একটি বিখ্যাত স্ট্রিট ফুড তানতুনি এবারই প্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়ে আসা হয়েছে। তাই বাংলাদেশিদের মাঝে নতুন এ খাবারের চাহিদা বেশ। দায়িত্বরত বাবুর্চি জানান, খুব পাতলা করে কাটা মাংস অল্প তেল, লাল মরিচ ও পাপরিকা দিয়ে দ্রুত ভেজে গরম পাতলা রুটির ভেতর পেঁয়াজ, টমেটো ও লেবুর রস দিয়ে এটি পরিবেশন করা হয়। মসলার আধিক্য ছাড়াই মাংসের নিজস্ব স্বাদ অটুট রাখাই এই খাবারের বিশেষত্ব।

সরেজমিনে দেখা যায়, তুর্কি সংস্কৃতির এই বিশেষ খাবারের স্বাদ নিতে স্টলগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। তুর্কির বাবুচিরা দর্শনার্থীদের বিভিন্ন মজার মজার ভঙ্গিতে খাবার তৈরি করে দিচ্ছেন। সেটা দেখে ক্রেতারা আরও বেশি আকৃষ্ট হচ্ছে। 

খাবার খেতে আসা দর্শনার্থী গাজীপুরের ব্রাহ্মণগাঁওয়ের বাসিন্দা জাকার মিয়া বলেন, মেলায় এসে প্রথমেই পরিবার নিয়ে তুর্কি খাবারের স্বাদ নিতে এসেছি। ওদের পরিবেশন ও খাবারের স্বাদ অতুলনীয়। ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারলাম। তবে বিরিয়ানির নামে যেসব দোকান রয়েছে সবকটিই ভুয়া হাজী বিরিয়ানি। পুরান ঢাকার আসল হাজী  বিরিয়ানির সঙ্গে মেলায় থাকা কোন হোটেলের বিরিয়ানির মিল নেই। বরং মেলার কথা বলে দাম রাখা হচ্ছে বেশি। 

তানতুনি ও তুর্কি ডোনার কাবাব খেতে আসা মধুখালীর বাসিন্দা তাহছিনা আক্তার নিশাত বলেন, তুর্কি খাবার অনেক সুস্বাদু। খেতে বেশ ভালো লাগছে। এই স্বাদ দেশীয় খাবারে চেয়ে আলাদা। 

মেলায় তুর্কি খাবারের স্টলের ব্যবসায়ী রফিকুল ইসলাম রানা বলেন, ‘বাণিজ্য মেলায় বন্ধুর একটি তুর্কির লাইটের দোকান আছে। আমি আর আমার বন্ধু দেশ বিদেশে ঘুরে বেড়াই। তখন ভাবনায় আসে, পাশাপাশি একটা খাবারের দোকান দিলে কেমন হয়। সেই ভাবনা থেকে এই উদ্যোগ নেওয়া।’

খাবারের আইটেমের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, খাবারের ব্যাপক চাহিদা রয়েছে। এত খাবার সরবরাহ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আইটেম কমিয়ে এনেছি। এখন আমরা বিফ ও চিকেন তানতুনির পাশাপাশি শর্মা, কাবাব, রুল এবং রাইস প্লেটার এগুলো রাখছি।

লোহার চওড়া তাওয়া থেকে উঠে আসছে মাংসের সুঘ্রাণ। দক্ষ হাতে তুর্কি বাবুর্চিরা পাতলা রুটির ভাঁজে পুরে দিচ্ছেন বিশেষ পদ্ধতিতে রান্না করা গরু কিংবা মুরগির মাংস। পরিবেশনার ঢঙে আছে আভিজাত্য আর আতিথেয়তার ছোঁয়া-রূপগঞ্জের পূর্বাচলে আয়োজিত ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তুরস্কের এই ৭০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী খাবার ‘তানতুনি’ ঘিরেই এখন দর্শনার্থীদের মূল আকর্ষণ।

মেলায় থাকা একাধিক হাজী বিরিয়ানির খাবার হোটেলের একটি রাজধানীর উত্তরায় সাধারণ খাবার হোটেলের মালিক আব্দুল কাইয়ুম। 

তিনি জানান, এটি আসল হাজী নয়। তবে পুরান ঢাকার বিরিয়ানির স্বাদমতো একই মসলায় রান্না হয়। পাশাপাশি মেলায় স্টল বা হোটেল পেতে বহু খরচ হয়। তাই লোকসান এড়াতে দাম কিছুটা বেশি রাখছি। তা ইপিবির দেওয়া খাবারের তালিকার মধ্যেই।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাজী বিরিয়ানি   প্রতারণা   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলা মত ও সম্পাদকীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close