রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
রাজধানীতে জামায়াত-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত ১৬
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:৪৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকায় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এশার মাগরিবের নামাজের পর জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৬ জনের মত জামায়াত সদস্য আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আল মোবারক জামে মসজিদে নির্বাচন সংশ্লিষ্ট প্রচারণামূলক বক্তব্যসহ ধর্মীয় বয়ানকালে বিএনপির নেতাকর্মী হঠাৎ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপর হামলা চালায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে জামায়াতে ইসলামীর মোট ১৬ জন নেতাকর্মী আহত হন।

সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মইনুল হক বলেন, ‘সন্ধ্যায় আমরা সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে, কি নিয়ে ঘটনা তা এখনও বিস্তারিত জানা যায়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   জামায়াত-বিএনপি   ধাওয়া-পাল্টা ধাওয়া   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close