রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুর-১ আসনে নির্বাচনে লড়বেন ৮ প্রার্থী
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ এএম আপডেট: ২১.০১.২০২৬ ৯:২৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের ১ আসনে ভোটের মাঠে লড়বেন ৮ জন প্রার্থী। তাঁদেরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করা করেছে।  মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ফরিদপুর-১ আসনে ৮ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে।

চূড়ান্ত প্রার্থীরা ৮ জন হলেন,  ফরিদপুর-১ আসনে - বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াত সমর্থিত জোটের মো. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তি দাস, জাতীয় পার্টির প্রার্থী সুলতান আহমেদ খান। 

এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহ্বায়ক মো. হাসিবুর রহমান, আরিফুর রহমান দোলন, মো. আবুল বাসার খান ও মো. গোলাম কবির মিয়া।

প্রসঙ্গত, ফরিদপুর ১  আসন থেকে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close