সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
দেশজুড়ে
শেষ বিদায়ে রাষ্ট্রীয় সম্মান, কুমিল্লায় চিরনিদ্রায় র‍্যাব কর্মকর্তা মোতালেব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:১২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূইয়ার মরদেহ শেষ পর্যন্ত তার জন্মভূমি কুমিল্লায় দাফন করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে র‍্যাব-১১ এর পক্ষ থেকে নিহত কর্মকর্তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্নেল নাজমুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ) সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, র‍্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে চট্টগ্রামে প্রথম জানাজা শেষে নিহতের স্ত্রী, সন্তান ও স্বজনরা মরদেহ গ্রহণ করে রাত ৯টার দিকে কুমিল্লার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। মোতালেব হোসেন ভূইয়া কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত আবদুল খালেক ভূইয়ার ছেলে। আট ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

নিহত মোতালেব হোসেন এক ছেলে ও দুই মেয়ের জনক। তার বড় ছেলে সাকিব অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত, বড় মেয়ে শামীমা জান্নাত এসএসসি পরীক্ষার্থী এবং ছোট মেয়ে মুনতাহা আক্তার পঞ্চম শ্রেণিতে পড়ে। তিনি ১৯৯৩ সালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে যোগদান করেন এবং দুই বছর আগে র‍্যাবে পদায়িত হন। রাজধানীর পিলখানা এলাকায় তার কর্মস্থলভিত্তিক বাসা ছিল।

মোতালেবের মৃত্যুর খবর সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে মোবাইল ফোনে গ্রামে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেখতে স্বজন ও প্রতিবেশীরা গ্রামের বাড়িতে ভিড় করেন।

নিহতের বড় ভাই জাকির হোসেন ভূইয়া বলেন, “গত শুক্রবার আমার ভাই বাড়িতে এসেছিল। চট্টগ্রামে ফেরার সময় তার বড় মেয়ে বারবার বলছিল—‘আব্বু আজ যেও না’। সরকারি দায়িত্বের কথা বলে সে মেয়েকে সান্ত্বনা দিয়ে চলে যায়।”

আরেক বড় ভাই আমির হোসেন সর্দার বলেন, “ছোট হওয়ায় মোতালেব ছিল সবার আদরের। ছোটবেলা থেকেই সে ছিল সাহসী ও মেধাবী। জীবন দিয়ে সে তার দেশপ্রেমের প্রমাণ রেখে গেল। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।”

র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে মোতালেবের নিহত হওয়া অত্যন্ত বেদনাদায়ক। দেশের জন্য তার এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় তার পরিবারের পাশে থাকব।”

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূইয়া নিহত হন এবং আরও তিনজন র‍্যাব সদস্য আহত হন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close