সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
অন্ধকার রাতে নিখোঁজ, ১৭ দিন পর নদীতে মিলল ব্যবসায়ীর লাশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ১৭ দিন পর পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ। নিহত ব্যক্তির নাম গোলকাজুল ওরফে কাজল  (৩৫)। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে পরিবার মরদেহটি শনাক্ত করে।

জানা গেছে, গত ৩ জানুয়ারি রাতে গোলকাজুল নিখোঁজ হন। এ ঘটনায় ৮ জানুয়ারি তার স্ত্রী লিসা বেগম সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়। অপহরণের অভিযোগে দায়ের করা ওই মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, ‘গোলকাজুল একজন সাধারণ গরু ব্যবসায়ী ছিলেন। তিনি এলাকায় ভারত থেকে আসা গরু বিক্রি করতেন, তবে চোরাচালানের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তার দাবি, স্থানীয় চোরাকারবারিরা পরিকল্পিতভাবে গোলকাজুলকে ধরে নিয়ে মদ পান করিয়ে নির্যাতনের পর হত্যা করেছে। মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার।’

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তাদের ধারণা, কয়েক দিনের মধ্যেই লাশ নদীতে ফেলা হয়েছে। কারণ মরদেহ উদ্ধারের সময় গোলকাজুলের পকেট থেকে ৪০ হাজার টাকা ও তার ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

তবে স্থানীয়দের একাংশের দাবি ভিন্ন। তাদের মতে, গোলকাজুল দীর্ঘদিন ধরে ভারত থেকে গরু চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং ৩ জানুয়ারি রাতে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সময় নিখোঁজ হন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্ত চলমান রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং পরিবার তা শনাক্ত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close