শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ীতে ছাগল চুরি করে পাচারকালে সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ২১.০১.২০২৬ ১০:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ছাগল চুরি করে পালানোর সময় দরুদ আলী (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পাংশা মডেল থানার একটি চেকপোস্টে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার দরুদ আলী পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরি করা ছাগল একটি প্রাইভেটকারে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন দরুদ আলী। এ সময় চেকপোস্টে সন্দেহ হলে গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। পরে গাড়ি থেকে চোরাই ছাগল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দরুদ আলীর বিরুদ্ধে এর আগেও গরু ও মহিষ চুরির অভিযোগ রয়েছে। ছাগল চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close