রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করেনি বিএনপির বিদ্রোহী প্রার্থী
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:১১ এএম
বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া। ছবি: প্রতিনিধি

বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া। ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দিনজুড়ে ব্যাপক নাটকীয়তা, উত্তেজনা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে রাজনৈতিক পরিস্থিতি অতিবাহিত হয়েছে। সারাদিন ধরে নানা গুঞ্জন, আলোচনার পরও বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া শেষ পর্যন্ত তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই বিএনপির মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়ার সাথে নির্বাচনী মাঠে লড়ছেন।

বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ড. রেজা কিবরিয়াকে মনোনয়ন দিলেও শেখ সুজাত মিয়ার নির্বাচনে অনড় থাকার কারণে দলের অভ্যন্তরে ভিন্নমত ও দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কেন্দ্রীয় পর্যায় থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য নানা ধরনের চাপ ও অনুরোধ জানানো হলেও শেষ মুহূর্ত পর্যন্ত নিজের অবস্থান পরিবর্তন করেননি শেখ সুজাত মিয়া। এতে করে হবিগঞ্জ-১ আসনে বিএনপির ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

অপরদিকে, জোটগত সিদ্ধান্ত মেনে নিয়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহাজাহান আলী আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে জোটের প্রার্থী হিসেবে মাঠে থাকছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি সিরাজুল ইসলাম মিরপুরী। জোটের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হলেও তৃণমূল পর্যায়ে এর বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। মনোনয়ন প্রত্যাহারের খবরে জামায়াতের নেতা-কর্মীদের একটি অংশ ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষণিকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জামায়াতের নেতা-কর্মীরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে করে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় শেখ সুজাত মিয়ার সাথে বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার সাক্ষাৎ। তবে অনেকে বলছেন এটি ছিল কেবল সৌজন্য সাক্ষাৎ।

সবকিছু মিলিয়ে হবিগঞ্জ-১ আসনের রাজনৈতিক চিত্র ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী মাঠে থাকা, অন্যদিকে জোটগত সমঝোতা ও তৃণমূলের অসন্তোষ—সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভোটের মাঠে শেষ পর্যন্ত কোন সমীকরণ কার্যকর হয় এবং এর প্রভাব নির্বাচনী ফলাফলে কীভাবে পড়ে, তা নিয়ে এখন এলাকাবাসীর আগ্রহ তুঙ্গে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close