সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
রাজনীতি
দীর্ঘ দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন। ২২ জানুয়ারি নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। তার সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও জেলাবাসী। তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে সিলেট। মাইকিং, মিছিল, মিটিং- সব আয়োজনে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সর্বস্তরের জনগণের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহে আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এরই ধারাবাহিকতায় দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা।

নেতাকর্মীরা জানান, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

নেতারা বলছেন, যারা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, তারা সিলেটের জামাইয়ের মুখে কিছু কথা শোনার জন্য, তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। সারা সিলেটে উৎসবের আমেজ বইছে।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ পবিত্র মাটি থেকে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এর আগে, বেগম খালেদা জিয়াও জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তারেক রহমান যে মাঠে বক্তৃতা করবেন, আগে এ মাঠে বেগম জিয়া ভাষণ দিয়েছিলেন। তারও আগে ১৯৭৮ সালে জিয়াউর রহমান যখন সিলেটে এসেছেন, তিনি এই মাঠেই ভাষণ দিয়েছিলেন।’

দলের চেয়ারম্যানের সফর সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিস্তারিত কর্মসূচি জানিয়েছে। তাকে বরণ করতে উন্মুখ হয়ে আছেন জেলাবাসী।

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সামিয়া চৌধুরী বলেন, ‘সিলেটের নারীরাও চাচ্ছেন তারেক রহমানকে নিজ চোখে দেখবেন। সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, যাতে সেখান থেকে তারা তারেক রহমানকে কাছ থেকে দেখতে পারেন।’

সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেইন বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশ সিলেটে হবে। এবং এ জনসমাবেশ থেকে যেহেতু নির্বাচনী কার্যক্রম শুরু হবে, আমরা আশা করছি, এর প্রতিফলন সারা দেশে দেখা যাবে।’

এদিকে, বিএনপি চেয়ারম্যানে সফর নির্বিঘ্ন রাখতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘বিএনপি চেয়ারম্যানের সিলেটে যাত্রা, অবস্থান এবং জনসমাবেশ নির্বিঘ্নে হবে ইনশাল্লাহ।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২১ জানুয়ারি আকাশপথে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এরপর সড়কপথে ঢাকা যাওয়ার পথে বেশ কয়েকটি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  দুই দশক   সিলেট   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close