শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১১:৫৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্য ও দলীয় নেতৃত্বের প্রতি সম্মান এবং ধানের শীষের প্রতি পূন্য সমর্থন জানিয়ে, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। 

এ সময় তিনি বলেন, আমার শরীরে বিএনপির রক্ত প্রবাহিত হয়, কাজেই দলের বিরুদ্ধে আমি কখনো যাইনি, এখনো যাবো না। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্মানে এবং তারেক রহমানের নির্দেশনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী - আটঘরিয়া) আসন থেকে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি যে কোনো পরিস্থিতিতে সকলের পাশে থাকতে দোয়া চান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close