শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ পিএম
আত্মহননকারী মানিক মিয়া। ছবি: প্রতিনিধি

আত্মহননকারী মানিক মিয়া। ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মানিক মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার রুপরায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আত্মহননকারী মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারির পুত্র। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষ করে মানিক মিয়া তার বসতঘরের উত্তর পাশের কক্ষে ঘুমাতে যান। ওই সময় তার স্ত্রী শুকতারা বেগম একই কক্ষে ছিলেন। রাত আনুমানিক ১১টার দিকে স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন, মানিক মিয়া ঘরের ধর্ণার সঙ্গে রশি দিয়ে ঝুলে আছেন। বিষয়টি দেখে তিনি শাশুড়ি মরিয়ম বেগমকে ডাক দেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন জড়ো হয়ে মানিক মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে হয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close